২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মার চরে কৃষকদের বাঁচাতে ১ হাজার পিচ গামবুট বিতরণ

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পদ্মার চরে রাসেল ভাইপার কামড় থেকে কৃষকদের বাঁচতে ১ হাজার পিচ গামবুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে এই গামবুট বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলার পদ্মার চরে বেশ কিছু থেকে রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে যুগান্তরসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেন। অনেকে প্রচার করছেন বিষাক্ত সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের বাঁচাতে গামবুট বিতরণ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুনঃ   মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ১ হাজার পিচ গামবুটের মধ্যে চকরাজাপুর ইউনিয়নে ৪০০ পিচ বিতরণ করা হয়। পরে গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, ইউসুফপুর ইউনিয়নের কৃষকদের মাঝে ৬০০ গামবুট পৌঁছে দেওয়া হয়।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ানের সভাপতিত্বে অনুষ্টানে শাহরিয়ার আলম এমপি বলেন, রাসেল ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে। ফলে সহসা এই সাপ বৃদ্ধি পায়। আমার চিন্তা থেকে সাপ তো সব সময় নিচে কামড় দেয়। চরের কৃষকদের মাঝে গামবুট বিতরণ দেওয়া হলে তারা সাপের কামড় থেকে রক্ষা পাবে।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে হলভিত্তিক ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ

চকরাজাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় মধ্যে বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ,সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST