১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দুই সাংবাদিক। আজ বুধবার (৩১ জুলাই) গাজার আল শাতি ক্যাম্পে এই নৃসংস ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তারা আলজাজিরা অ্যারাবিকের হয়ে কাজ করতেন। নিহত দুই সাংবাদিক হলেন প্রতিবেদক ইসমাইল আলঘোল এবং ক্যামেরাম্যান রামি আল রিফি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ সকালে নিহত হওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানে হানিয়ার বিধ্বস্ত বাড়ির পাশ থেকে খবর প্রকাশ করেন। এরপর যখন তারা ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছে।

আলজাজিরার আরেক সাংবাদিক আনাস আল শরীফ গাজা থেকে জানিয়েছেন, তিনি একটি হাসপাতালে আছেন সেখানে তার দুই সহকর্মীর মরদেহ নিয়ে আসা হয়েছে।

দীর্ঘ ১০ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। যদিও দখলদার সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর দোষ কখনো স্বীকার করে না।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

আলজাজিরা অ্যারাবিকের ম্যানেজার মোহামাদ মোয়াদ বলছেন তাদের ক্রুদের লক্ষ্য করা হয়েছে কারণ তারা “সাহসিতকার সঙ্গে উত্তর গাজার চিত্র তুলে আনছিলেন।”

তিনি আরও বলেছেন, “সাংবাদিক ইসমাইলকে ছাড়া বিশ্ব হয়ত এই গণহত্যার ভয়ংকর চিত্রটি দেখত না। কিন্তু তার কন্ঠকে এখন রুদ্ধ করা হয়েছে। আর এখন বিশ্বের প্রতি কোনো ডাক দেওয়ারও প্রয়োজন নেই। ইসমাইল তার মাতৃভূমি এবং তার জনগণের প্রতি দায়িত্ব পূর্ণ করেছেন। কিন্তু তাদের প্রতি ধিক্কার যারা বেসামরিক মানুষ, সাংবাদিক এবং মানবতাকে রক্ষায় ব্যর্থ হয়েছেন।”-সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST