৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এরপর, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এই মৎস্য সপ্তাহ শেষ হবে ৫ আগস্ট।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ মনিরুল ইসলাম, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম।

আরও পড়ুনঃ   আমরা কঠোর অবস্থানে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো বক্তব্য রাখেন অক্ষয় কুমার সরকার, মৎস্য চাষি সাদিকুল ইসলাম ও শ্যামপুর মৎস্যজীবী সমিতির সভাপতি চাহার উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

অনুষ্ঠান থেকে জানা হয়েছে, চাহিদার চেয়ে অনেক বেশী মাছ উৎপাদন হয় রাজশাহীতে। গত ২০২৩-২০২৪ অর্থবছরে এ জেলায় মাছের চাহিদা ছিল ৬৬ হাজার ২০৮ মে.টন। উৎপাদন হয়েছে এক লাখ আট হাজার ৪৯০ মে.টন। উদ্বৃত্ত উৎপাদন হয় ৪২ হাজার ২৮২ মে.টন। এমনিতেই তাজা মাছ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে দেশের মধ্যে রাজশাহী জেলা প্রথম অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুনঃ   নগরীতে বনসাই প্রদর্শনীর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

উল্লেখ্য, অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- সাঈদ ফিসারিজের স্বত্বাধিকারী মৎস্য চাষি সাদিকুল ইসলাম, মৎস্য চাষি আজিম উদ্দিন, মৎস্য চাষি রফিকুল ইসলাম, মৎস্যজীবী সংগঠক চাহার উদ্দিন, এসিআই গোদরেজ এগ্ৰোভেটের স্বত্বাধিকারী ফারায়েজুল হক আনসারী, সিনিয়র উপজেলা মৎস্য দফতর পবার ক্ষেত্র সহকারী মো. তারিক হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST