৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, চালক ও হেলপার আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনান্থলেই সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড়ে। নিহত সাইফুল ইসলাম শিবরামপুর মাদ্রাসা মোড়ের আছির উদ্দীনের ছেলে ও আটক ট্রাক চালক উপজেলার খাজুর ইউপির দক্ষিণওড়া নিচপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল (৩৯) ও হেলপার ইব্রাহিম হোসেন (৪২) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের নাজমুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে সাইকেল রেখে সাইফুল ইসলাম তার ধানের জমিতে সার দিতে যান। সার দেওয়া শেষ করে সাইকেলের নিকট পোঁছামাত্র একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় বিক্ষদ্ধ জনতা ট্রাকের চালক জুয়েল ও হেলপার ইব্রাহিম হোসেনকে আটক করে গণ ধোলাই দেয় এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাপ্ত) মো. গাজীউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদসহ থানা ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST