২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মেয়রের হাতে ৬ হাজার বৃক্ষের চারা তুলে দিলেন এমপি বাদশা

স্টাফ রিপোর্টার: সবুজ নগরী রাজশাহীতে ব্যাপক সবুজায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে বিভিন্ন প্রজাতির ৬ হাজার বৃক্ষের চারা তুলে দিলেন রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সোমবার (২৯ জুলাই) বিকেলে নগরভবনে মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে গাছের চারা তুলে দেন সংসদ সদস্য। এসময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহী সবুজ ও সৌন্দর্যের নগরী। নির্মল বায়ুর এ শহর বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন, বাসযোগ্য পরিবেশবান্ধব শহর পেয়েছে মহানগরবাসী। এর স্বীকৃতি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বিভিন্ন পদক অর্জন করেছে। আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে সবুজায়নে কাজ করে যাচ্ছি। রাজশাহীকে আরও সবুজ করতেই ফলজ, বনজ ও ওষুধি গাছগুলো রাসিককে হস্তান্তর করা হলো। এসময় রাজশাহী পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হস্তান্তরকৃত বৃক্ষের মধ্যে রয়েছে নড়ুসাই, কাঞ্চন, পলাশ, হিজল, কদবেল, দেশী বেল, বাতাবি লেবু, নিম প্রভৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST