১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাবার বুলেট নিক্ষেপ

পাবনা প্রতিনিধি: পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীকে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৩টা) বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনা শহর থেকে শিক্ষার্থীদের একটি অংশ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষার্থীদের আরেকটি অংশ পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জড়ো হোন। এ সময় তারা একত্রে আবারও পাবনা শহরে প্রবেশের চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হোন। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মেইন গেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কলেজের ডিগ্রি বটতলা মোড়ে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ৫টি মোটরসাইকলে ভাঙচুর করেছে। পরে মূল শহর দখল করে ব্যাপক শোডাউন দিয়ে বাস টার্মিনালের দিকে চলে যায় সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   ভোলাহাটে শিব মন্দিরগুলি হাজার বছরের ইতিহাস: কালের বিবর্তনে মরিচিকা, সংস্কার প্রয়োজন

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘সকাল থেকেই আমরা ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করেছি। কিন্তু টার্মিনালে হঠাৎ করেই পুলিশের ওপর হামলা করা হয়। তখন আমরা আত্মরক্ষার্থে আমরা টিয়ারশেল ও শর্টগান ব্যবহার করেছিল। তাদের হামলায় আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST