১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি ঢাকা থেকে গ্রেপ্তার







স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৪ এর সহায়তায় র‍্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

আজ শুক্রবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের চারদিনেও জ্ঞান ফিরেনি

সাজাপ্রাপ্ত নারীর নাম কুলসুম বেগম (৩৮)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নিসচা রাজশাহী জেলা শাখার ট্রাফিক ক্যাম্পেইন ও পথসভা

রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা এই আসামিকে গ্রেপ্তার করে। ঢাকা থেকে আনার পর কুলসুমকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST