২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাতে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

অনলাইন ডেস্ক : ফুটবলের ব্লকবাস্টার বললেও হয়ত কম বলা হবে। ফ্রান্স বনাম আর্জেন্টিনা আরও একবার মুখোমুখি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তবে এবার অলিম্পিকের মঞ্চে। ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিকে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল ৪-৩ গোলের ব্যবধানে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবলে লেস ব্লুজ আর আলবিসেলেস্তেদের দ্বৈরথের রঙ মাত্রা ছাড়িয়েছে।

মাঠের ফুটবলে দেখা না হলেও কথার উত্তাপ ছড়িয়েছেন দুই দলের সাবেক ও বর্তমান তারকারা। এবার অলিম্পিকে ফ্রান্সেরই মাটিতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফ্রান্সের মাটমুত আটলান্টিকে ফুটবল বিশ্বের দুই পরাশক্তির হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শুক্রবার) দিবাগত রাত ১টায়। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মিশর–প্যারাগুয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে।

আরও পড়ুনঃ   বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং

গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। তবে মাশ্চেরানো শিষ্যরা নিজেদের গ্রুপে রানারআপ হয়েছেন। আর থিয়েরি অঁরির ফ্রান্স নিজেদের গ্রুপে হয়েছে চ্যাম্পিয়ন। কোয়ার্টার ফাইনালেই তাই দেখা হচ্ছে দুই দলের।

নিজেদের সর্বশেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের অনায়াস জয় পেয়েছে আর্জেন্টিনা। থিয়েগো আলমাদা আর ক্লদিও এচেভেরির গোল আকাশী-সাদাদের এনে দিয়েছে তিন পয়েন্ট। কিন্তু গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো। তাদের ঝুলিতেও আর্জেন্টিনার সমান ছয় পয়েন্ট। আর গোল ব্যবধানেও ছিল সমতা। কিন্তু নিজেদের মধ্যেকার দেখায় মরক্কো ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। হেড টু হেডের সেই বিবেচনায় আর্জেন্টিনা হয়েছে ‘বি’ গ্রুপের রানারআপ। অন্যদিকে থিয়েরি অঁরির অধীনে থাকা ফ্রান্স নিজেদের তিন ম্যাচেই প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির

ফ্রান্সের ডাগআউটে কোচ হিসেবে আছেন প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার থিয়েরি অঁরি আর আর্জেন্টিনার যুবদলের দায়িত্বে ডিফেন্সিভ মিডফিল্ডে খ্যাতি কামানো হাভিয়ের মাশ্চেরানো। দুই দলেই উদীয়মান তারকার অভাব নেই। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কারা শেষ হাসি হাসে, সেটা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST