১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা

পুঠিয়া, প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় আব্দুর রহমান (৬০) নামের এক মসজিদের ইমামকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মসজিদের ইমাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। পরে গুরুতর জখম অবস্থায় মসজিদের সভাপতি ও মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানাগেছে, আব্দুর রহমান কাশিয়াপুকুর পুরাতন জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার যোহরের নামাজের আযান দেওয়ার জন্য আব্দুর রহমান মসজিদে গিয়ে আযান দেন। যোহরের নামাজের আযানের সময় ১টা নির্দ্ধারন থাকায় তিনি ১টা বাজার ৩মিনিট আগে আযান দেন। আব্দুল জব্বার নামের এক মুসল্লী মসজিদে প্রবেশ করে ৩মিনিট আগে আযান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমাম আব্দুর রহমানকে গালিগালাজ শুরু করে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল জব্বার ইমাম আব্দুর রহমানকে হাসুয়াদিয়ে মাথায় আঘাত করে। হাসুয়ার আঘাতে ইমাম আব্দুর রহমান গুরুতর আহত হলে মসজিদের সভাপতিসহ মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মসজিদের সভাপতি খোরশেদ আলম জানান, আব্দুল জব্বার বদমেজাজী ও উগ্র আচরণ করে। সে গ্রামে এর আগে এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। আজ আমাদের ইমাম সাহেবকে সে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে আঘাত করেছে। আমিসহ আমাদের মসজিদের মুসল্লীরা তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে তার মাথায় ৯টি সিলাই দেওয়া হয়। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মৌখিক ভাবে তারা আমাকে জানিয়েছে। থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST