১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজশাহীতে যুবদল নেতাসহ আটক ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগ নেতাকর্মীরা প্রতিরোধে এগিয়ে এলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে সেখান থেকে যুদবল নেতা ফয়সাল সরকার ডিকোসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ৫ জনকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর সোনাদীঘি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এর জবাবে বিক্ষুব্ধ ছাত্রদলকর্মীরা পাল্টা ধাওয়া দিয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   বুয়েটে ছাত্ররাজনীতি ‘নিষিদ্ধের নাটক’ বন্ধ করতে হবে : সাদ্দাম

এদিকে ছাত্রদলের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের সঙ্গে অ্যাকশনে নামে যুবলীগ নেতাকর্মীরাও। রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় ছাত্রদল নেতাকর্মী সন্দেহে একজনকে পিটিয়ে আহত করেন তারা। এরপর পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের যৌথ মহড়ায়, মালোপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, গণকপাড়া ও রাণীবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে যুবদল নেতা ডিকোসহ ৫ জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ   হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল নেতাকর্মীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ মিছিলের চেষ্টা করছিল। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েক জনকে আটক করা হয়েছে।

পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST