১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষকদের বাঁচা‌তে গি‌য়ে আহত ঢাবি সাংবা‌দিক

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে (ঢাবি) সহকারী প্রক্টর‌দের বাঁচাতে গি‌য়ে আহত হয়ে‌ছেন দৈ‌নিক জনকণ্ঠের বিশ্ব‌বিদ‌্যালয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মোতাহার হোসেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৪টার দি‌কে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাংবাদিক মোতাহারের বাহুতে বাঁশ দিয়ে কয়েকটি আঘাত করা হয়। পরে তাকে ঢাবি মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলী‌গের হামলার প্রতিবা‌দে মঙ্গলবার বিকালে সারা‌ দে‌শে ক‌্যাম্পাসে ক‌্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এ লক্ষ‌্যে দুপুর দুইটা ‌থে‌কে‌ কেন্দ্রীয় শহীদ মিনা‌রে জ‌ড়ো হ‌তে থাকেন তারা। এ সময় তাদের হাতে নানা রকম লাঠি, স্টাম্প ও জিআই পাইপ দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে সহকারী প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন।

আরও পড়ুনঃ   বড় জয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

হঠাৎ করে একদল শিক্ষার্থী চড়াও হন এবং ছুটাছুটি শুরু করেন। একপর্যায়ে প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয় এবং মাইকে বলতে থাকে, কেউ ঢিল ছুঁড়বেন না, স্যাররা সামনে আছেন। এ সময় একদল শিক্ষার্থী তেড়ে এসে বলতে থাকেন, কালকে কোথায় ছিলেন। তখন কেউ কেউ অকথ্য ভাষায় গালিও দেন।

পরে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। প্রক্টররা তখনই ঘটনাস্থল ত্যাগ করে ফুটপাতে অবস্থান করেন। সেখানেও শিক্ষার্থীরা ‘দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে সম্বোধন করতে থাকেন।

এক পর্যায়ে তাদের ওপর হামলা করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল ত্যাগ করতে গেলে পেছন থেকে লাঠি দিয়ে শিক্ষকদের ওপর হামলা করা হয়। দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। এ সময় পেছন থেকে দৌড়ে এসে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয় তাদের। এতে ফুটপাতে লুটিয়ে পড়েন এক অধ‌্যাপক। তাকে বাঁচা‌তে এগিয়ে আসেন ঢাবি সাংবা‌দিক মোতাহার হোসেন। তাকেও আঘাত করা হয়। পরে প্রক্টরদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক মোতাহারকে নেওয়া হয় ঢাবি মেডিকেল সেন্টারে।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে পাখিদের অভয়ারণ্যের জন্য খাদ্য ও পানি সরবরাহ

এ বিষয়ে মোতাহার হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থানকালে প্রক্টররা পরিদর্শনে যান। কিছু অতি উত্তেজিত আন্দোলনকারীরা তাদের ওপর হামলা করতে আসে। তখন আমি স্যারকে বাঁচাতে গেলে আমা‌কেও আঘাত করা হয়।

এ বিষ‌য়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড মাকসুদুর রহমান ব‌লেন, আহত‌দের মে‌ডি‌কেল সেন্টারে চি‌কিৎসার জন‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST