১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সোমবার সকাল ১০টায় আঞ্চলিক পরিচালক আবু বাককার-এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক-এর পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর আঞ্চলিক পরিচালক তাঁর স্বাগত বক্তব্যের শুরুতেই বাউবি’র উপাচার্য-এর গতিশীল নেতৃত্বে যুগোপযোগি সিদ্ধান্তের অংশ হিসেবে আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অতপর: উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সঙ্গে মতবিনিময় ও মাঠ পর্যায়ে বাউবির একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ, আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠুর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ইনোভেশন ও প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে নতুন নতুন ধারণা বৃদ্ধিকরণ, সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থেকে শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণ, বাজেটে বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, অফিস আধুনিকায়নের পাশাপাশি সুষ্ঠুা কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও বাস্তবায়নে সর্বত্র শুদ্ধাচার চর্চা অব্যাহত রাখাসহ দাপ্তরিক নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে : আইজিপি

এরপর ৪টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান উপ-আঞ্চলিক পরিচালক গোলাম কিবরিয়া (পাবনা), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ), উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার (নাটোর) ও উপ-আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান (চাঁপাইনবাবগঞ্জ) গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও অর্থ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোরশেদা খাতুন, প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক আবু তালেব হোসেন, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক এমএস শাহানা পারভীন আঞ্চলিক কেন্দ্রের ইন্টারনেটের গতিবৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে কথা বলেন- প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে পাখিদের অভয়ারণ্যের জন্য খাদ্য ও পানি সরবরাহ

শিক্ষার্থী সেবা বিষয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক এবং এমএ/এমএসএস প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে কথা বলেন সেকশন অফিসার আকলিমা খাতুন। এছাড়াও আঞ্চলিক কেন্দ্রের উচ্চমান সহকারী ওয়ালিদ-উল-ইসলাম, নিম্নমান সহকারী হেলাল উদ্দীন খোন্দকার ও নিম্নমান সহকারী ওলিউল্লাহ নিজ নিজ কার্যাদি সম্পাদনে প্রতিবন্ধকতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST