১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশিজনদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার এন্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সমাজের অবহেলিত মানুষদের কীভাবে সামনের দিকে নিয়ে আসা যায় এবং দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী এবং হিজড়াদের অধিকার আদায় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি সেবাসমূহের ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জোটের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত, ফয়েজুল্লাহ চৌধুরী, নওগাঁ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পারভীন, জোটের সাধারণ সম্পাদক বিমল রাজওয়ার। সভায় বাস্তবায়িত প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু। উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, নওগাঁ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য এবং ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST