১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ছাত্রের সঙ্গে যৌনকর্ম, স্কুলের ২ নারী কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলের দুই নারী কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ওই দুই কর্মীকে সম্প্রতি দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত।

জানা যায়, ক্যালহাউন সিটি স্কুলের কর্মী রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার সেখানকার একটি আদালত ওই দুই নারী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন। অভিযুক্ত দুই স্কুল কর্মী ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মাঝে একাধিক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।

আরও পড়ুনঃ   আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

রাইলি গ্রিসন ২০২১ সালের ২৯ অক্টোবর এবং পরের বছরের ৩ জানুয়ারির মাঝে দুই ছাত্রের সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এছাড়া, স্কুলের কর্মী ব্রুকলিন শুলার একই সময়ে অন্য এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই দুই কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সাথে যৌনতায় লিপ্ত হওয়ার ঘটনায় ফার্স্ট ডিগ্রি অভিযোগ গঠন করা হয়েছে। তবে রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলার স্কুলের শিক্ষক নাকি কর্মচারী ছিলেন তা স্পষ্ট নয়। তবে নথিতে তাদের দুজনকে সাবেক কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্কুলের নাম ও শিক্ষার্থীদের বয়সের বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ   ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান

জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের একটি স্কুলে নিজের সৎ মেয়েকে ভর্তি করিয়েছেন অদ্রি ডেকার নামের এক নারী। তিনি বলেন, ‘আমি বাঁধাধরা মন্তব্য করতে চাই না। তবে তারা যে সমস্যায় আছেন সেটা তাদের দিকে তাকালে বোঝা যায়। মনে হচ্ছে তারা কেবল ছেলে পাগল। আর স্কুলের সবাই এটা জানতেন এবং এটা নিয়ে মজাও করতেন।’-সূত্র: নিউইয়র্ক পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST