৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পৌর মেয়র আক্কাছ তিনদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় পৌর মেয়র আক্কাছ আলীকে তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাজশাহীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. হাদিউজ্জামান তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক আমান উল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার আক্কাছ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পুলিশ পরিদর্শক শোয়েব খান আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
সোমবার আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান তিনি।
গত ২২ জুন আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ আহত হন অর্ধশতাধিক। ২৬ জুন বাবুল মারা যান। সংঘর্ষের পরই মেয়র আক্কাছসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান পিন্টু। দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত হয় ১০ জুন। আগের দিন ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এসএমএস দিয়ে দলিল লেখক সমিতির নতুন কমিটি দিয়েছিলেন স্থানীয় এমপি শাহরিয়ার আলম।
পরদিন ১০ জুন দলিল লেখক সমিতির নতুন কমিটির সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক নয়ন সরকার দায়িত্ব নিতে যান। সেদিন দলিল লেখকদের একাংশ এই কমিটির বিরোধিতা করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কমিটিবিরোধী দলিল লেখকেরা ২০ জুন মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও পৌর মেয়র আক্কাছ আলী। তারা দলিল লেখকদের বাড়তি টাকা আদায় বন্ধের দাবি জানান।
পরে ২২ জুন দলিল লেখক সমিতির দৌরাত্ম্য বন্ধের দাবিতে বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে বাঘা পৌরসভার মেয়র আক্কাছের সমর্থকেরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। পাল্টা কর্মসূচি হিসেবে একই দিন মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচিতে দুপক্ষের কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরের সামনে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর জখম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর তিনি মারা যান। আওয়ামী লীগ নেতা বাবুল মেয়র আক্কাছের বিরুদ্ধে আয়োজন করা মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। গত শনিবার চার সহযোগীসহ মেয়র আক্কাছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST