৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা

অনলাইন ডেস্ক : দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নবজাতক মেয়ে সন্তান। কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই বাবার। আর এই যুক্তিতেই ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করার মতো জঘন্য কাজ করলেন বর্বর ওই ব্যক্তি।

মর্মান্তিক এবং আতঙ্কজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলার রাজধানীতে মার্কিন অভিযান, প্রেসিডেন্ট মাদুরো আটক

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার এআরওয়াই নিউজ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

নিজের আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি।

আরও পড়ুনঃ   কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি

এআরওয়াই নিউজ বলছে, পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST