৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভাঙা রেললাইনে চটের বস্তা গুঁজে চলছে ট্রেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে একটি অংশ ভাঙা অবস্থায় দেখলে তা রেলওয়ের কর্মীদের জানায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা অংশে বস্তা গুঁজে মেরামতের কাজের প্রস্তুতি শুরু করে।

আরও পড়ুনঃ   সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ : অধ্যাপক ইউনূস

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ট্রেনের লাইনটি ভেঙেছে। সকালে রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ধীর গতিতে যায়। এরপর সিল্কসিটি এক্সপ্রেসও সেই ভাঙা রেললাইনের ওপর দিয়ে অতিক্রম করে। অন্য ট্রেনগুলো এভাবেই চলাচল করছে।

রেলওয়ের কর্মীসহ আরও কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ের আরও কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করে। তবে বর্তমানে চটের বস্তা ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   দেড় বছর আগের স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST