৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অপহরণ ও চাঁদা দাবি: পুলিশের এসআইসহ ৫ জনের ২১ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চালক ও সহকারীকে অপহরণ, চাঁদা দাবি ও ২৫২ বস্তা পেঁয়াজ লুটের মামলায় পুলিশের এসআইসহ পাঁচজনকে পৃথক দুটি ধারায় ২১ বছরের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যককে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামিকে দুই বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাইনুল হাসান, সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান খান, সলঙ্গা থানার পাটধারী গ্রামের রেজাউল করিম রনি, হাসানপুর গ্রামের সবুজ আলী, বাগুন্দা গ্রামের আনিস ড্রাইভার ও সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের সাব্বির আলম সবুজ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মিন্টু ও মনসুর আলীকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাব্বির আলম সবুজ ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ১০ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর থেকে ২৫২ বস্তা ভারতীয় পেঁয়াজের একটি ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন চালক মো. মোরশেদ আলী ও তাঁর সহকারী রবিউল। ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‌্যাব-১২-এর কার্যালয়ের সামনে সমবায় পেট্রলপাম্পে টয়লেট ব্যবহারের জন্য থামানো হয়। এ সময় পুলিশ সদস্য পরিচয়ে ট্রাকের চালক ও সহকারীকে প্রাইভেট কারে করে অজ্ঞাত স্থানে আটক রেখে ট্রাকের মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ট্রাকের মালিক মজিবুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হাসান, সলঙ্গা থানার এএসআই মতিউর রহমান খানসহ আটজনকে শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST