২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে সতর্কবার্তা ইসরায়েলি দুর্নীতি দমন সংস্থার

অনলাইন ডেস্ক : সামরিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে ফেঁসে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার দেশটির দুর্নীতি দমন সংস্থা নেতানিয়াহুর উদ্দেশে এই সতর্কবার্তা ইস্যু করেছে।

এসব সাবমেরিন এবং নৌযান কেনা হয়েছিল ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে কেনা হয়েছিল। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। লিখিত এক বিবৃতিতে সোমবার ইসরায়েলের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, এ যাবৎকালের অনুসন্ধান, তদন্ত এ ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহারও করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

‘এর মাধ্যমে তিনি (নেতানিয়াহু) রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন,’ বলা হয়েছে বিবৃতিতে।

দুর্নীতি দমন সংস্থার সতর্কবার্তার প্রতিক্রিয়াও অবশ্য জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘এসব সাবমেরিন এবং নৌযান ইরান থেকে সুরক্ষা নিশ্চিতের জন্য কেনা হয়েছিল, যারা আমাদের ধ্বংস করে দিতে চাইছে।’

আরও পড়ুনঃ   ‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

‘এবং ইতিহাস প্রমাণ করবে যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে এ পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছেন— সেসবের মতো এসব সাবমেরিন ও যুদ্ধ নৌযান কেনার সিদ্ধান্তও সঠিক ছিল।’

ইসরায়েলের বর্তমান যে দুর্নীতি দমন সংস্থা, সেটির প্রতিষ্ঠিত হয়েছে ২০২২ সালে। সে সময় ক্ষমতায় ছিলেন না বেঞ্জামিন নেতানিয়াহু। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই এ ঘটনায় জনসম্মুখ্যে প্রকাশের উপযোগী যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। ইসরায়েলের আদালতে বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।-সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST