২১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি : চমক

অনলাইন ডেস্ক : ভালোবাসার মানুষের সঙ্গেই বাগদান সম্পন্ন করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত সোমবার (১৭ জুন) ফেসবুকে হবু স্বামীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে হবু স্বামীকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।

 

 

 

ভক্তদের সঙ্গে নিজের বাগদানের খবর শেয়ার করে চমক বলেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

 

বাগদানের পরপরই এই জুটি শ্রীলংকায় উড়াল দিয়েছেন। সেখানেই নিজেদের সময় কাটাচ্ছেন। এবারের ঈদও শ্রীলংকায় উদযাপন করেছেন অভিনেত্রী ও তার হবু স্বামী।

বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা রকম কটুক্তির শিকার হয়েছেন চমক। কেউ মন্তব্য করেছেন, স্বামীর টাকায় শ্রীলঙ্কায় ঘুরে বেড়াচ্ছেন। কারো মন্তব্য, অভিনেত্রীর স্বামীর বয়স বেশি।

আরও পড়ুনঃ   ক্যারিয়ারের ছয় বছরের মাথায় বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: জুলিয়া রবার্টস

যেসব মন্তব্যর কড়া জবাব দিতে দেখা গেছে এই তারকাকে। চমক লিখেছেন, ‘আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি। মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো।’ অন্য একটি মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, ‘আমাদের নিয়ে সময় নষ্ট না করে, ঈদ উপভোগ করুন।’

তবুও থামানো যায়নি নেটিজেনদের কটু মন্তব্য। অভিনেত্রীও থেমে নেই। যারা আজেবাজে মন্তব্য করেছেন, তাদেরকে বেশ কড়া জবাব দিয়েছেন। কম যাননি চমকের স্বামীও। অভিনেত্রীর স্ট্যাটাসে নেটিজেনদের খোঁচা দিয়ে মন্তব্য করতে দেখা গেছে তাকেও।

এদিকে শ্রীলঙ্কা থেকে এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী।

আরও পড়ুনঃ   বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার

এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কিনা, সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসব কিনা, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’

 

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১০

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১২

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৩

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৬

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৭

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৯

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST