১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় কলেরায় ৩০ জনের প্রাণহানি, প্রাদুর্ভাবের সতর্কতা

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা কলেরা প্রাদুর্ভাবের বিষয়ে সতর্কতা জারি করেছেন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কলেরায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন। মৃতদের অনেকেই দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসের বাসিন্দা।

কলেরা হলো অন্ত্রের তীব্র সংক্রমণ; যা দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। কলেরায় আক্রান্তদের সাধারণত গুরুতর ডায়রিয়া, বমি, পেশীর খিঁচুনি এবং কখনও কখনও মৃত্যু পর্যন্ত ঘটে।

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লাগোস রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানে কলেরায় ১৫ জনের মৃত্যুর ও সন্দেহভাজন ৩৫০ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ   শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব

লাগোসের পানি সরবরাহবিষয়ক সংস্থা লাগোস ওয়াটার কর্পোরেশন বাসিন্দাদের অনির্ভরযোগ্য কিংবা অপরিশোধিত উৎসের পানি পানের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। লাগোস রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, কলেরা প্রাদুর্ভাবের প্রাথমিক কারণ দূষিত পানি পান এবং অপর্যাপ্ত স্যানিটেশনের সাথে সংশ্লিষ্ট বলে এক বিবৃতিতে জানিয়েছে লাগোস ওয়াটার কর্পোরেশন।

গত সপ্তাহে নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দেশজুড়ে বর্ষাকালে এই রোগের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে সতর্ক করে দেয়। সংস্থাটি বলেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কলেরায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও ২৪ ফিলিস্তিনি

এর আগে, গত বছর আফ্রিকার সর্বাধিক জনবহুল এই দেশটিতে কলেরার প্রাদুর্ভাবে অন্তত ১২৮ জন মারা যান এবং আক্রান্ত হন ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ। যদিও তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে দেশটিতে কলেরায় প্রাণ যায় মাত্র দু’জনের।

বিশ্বের কলেরা প্রাদুর্ভাবের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ দেশ নাইজেরিয়া। দেশটিতে ২০২১ সালে কলেরা মহামারি আকার ধারণ করে। ওই বছর নাইজেরিয়ায় কলেরায় প্রাণ হারান ২ হাজার ৩০০ জনের বেশি মানুষ। সেই সময় কলেরায় মৃতদের বেশিরভাগই ছিল শিশু; যাদের বয়স ১৪ বছরের নিচে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST