৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল মা-ছেলের

অনলাইন ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) ও শুক্রবার (৭ জুন) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার মুসা হিন্দুপাড়া গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী সুফলা রানী ও তাদের ছোট ছেলে প্রাণকৃষ্ণ রায়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুরজিত চন্দ্র রায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুফলা রানীদের। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে আসেন প্রতিবেশী সুরজিত চন্দ্র। এ সময় তা দেখতে পেয়ে বাধা দিতে যান সুফলার ছেলে প্রাণকৃষ্ণ। এতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সুফলা রানী ও তার ছেলে প্রাণকৃষ্ণসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সুফলা রানী ও শুক্রবার রাত ১১টার দিকে প্রাণকৃষ্ণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সুফলা রানীর বড় ছেলে সুবাস চন্দ্র রায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST