৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কেউ চা বিক্রি করতেন, কেউ কন্ডাক্টর- এই তারকাদের পেশা কী ছিল

অনলাইন ডেস্ক : বলিউডে অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা তারকা পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে পারিবারিক ভাবেই অভিনয় জগতে এসেছেন। তাদেরকে কোনো কাঠখড় পোহাতে দেখা যায়নি। কারও বাবা প্রযোজক বা পুরোদস্তুর অভিনেতা।

তবে আজ এমন কয়েকজন অভিনেতাদের নিয়ে কথা বলবো যাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। ক্যারিয়ারের শুরুতে কঠোর পরিশ্রম করে বলিউডে জায়গা করে নিতে হয়েছে। এদের মধ্যে অনেকেই রোজগারের জন্য একসময় সেলসম্যানের কাজও করেছেন।

তালিকায় যে নামগুলি রয়েছে:
অক্ষয় কুমার: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনয় জীবন শুরুর আগে তিনি একেবারে ছোটখাটো কিছু কাজ করতেন। ক্যারিয়ারের শুরুতে গয়নার দোকানে কাজ করতেন। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনের কাজও করতেন।

আরও পড়ুনঃ   ১৪ বছর পর অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী

আরশাদ ওয়ারসি: আরশাদ ওয়ারসি বিভিন্ন সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেন। মুন্না ভাইয়ের সার্কিট থেকে শুরু করে জলি এলএলবি সিনেমা দর্শকদের মাঝে জনপ্রিয়তা এনে দিয়েঝে। তবে তিনি একসময় সংসার চালানোর জন্য সেলসম্যান হিসেবে কাজ করেছেন।

বোমান ইরানি: বোমান ইরানির ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বাইয়ের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে কাজ করতেন। ছবি তুলে উপার্জন করতেন। তারপর তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নেন।

রাকেশ ওম প্রকাশ মেহেরা: বর্তমানে ইনি বলিউডের প্রখ্যাত পরিচালক। ‘রং দে বসন্তি’, ‘ভাগ মিলখা ভাগ’-সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমার জগতে আসার আগে তিনি চা বিক্রি করতেন। একসময় রোজগারের জন্য ভ্যাকিউম ক্লিনারের সংস্থায় কাজ করেছেন।

আরও পড়ুনঃ   ‘হতাশ হলেও বলা যাবে না, এটাই সবচেয়ে বড় হতাশা’

রজনীকান্ত: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছোটবেলা বেশ কষ্টের। অভিনয় জগতে পা রাখার আগে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তারপর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বর্তমানে সিনেমার দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপকদের মধ্যে একজন তিনি।

অজিত কুমার: তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমারও রয়েছেন এই তালিকায়। তিনি অভিনয়ে আসার আগে জামাকাপড় বিক্রি করতেন। তার বন্ধুর কাপড়ের ব্যবসা ছিল। তিনি সেই ব্যবসায় সেলসের কাজ দেখতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST