৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দলবদলের গুঞ্জন নিয়ে যা বলছেন নেইমার

অনলাইন ডেস্ক : প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার কিছুদিন পরই এসিএল ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা তাদের হয়ে সবমিলিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পান। অবশ্য তাকে ছাড়াই সৌদি লিগসহ তিনটি শিরোপা জিতেছে রিয়াদের ক্লাবটি। তিনি যখন আল হিলালে ইনজুরির পুনর্বাসন করছেন, এরই মাঝে তার দলবদলের গুঞ্জন ছড়ায়। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নেইমার।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পর সৌদি লিগে যাওয়া সবচেয়ে বড় তারকা এই ব্রাজিলিয়ান। যদিও ইউরোপীয় ক্লাব মাতানোর মতো বয়স বাকি থাকতেই তার সৌদিতে যাওয়া নিয়ে কম আলোচনা–সমালোচনা হয়নি। কিন্তু সেভাবে ক্লাবটি পায়নি নেইমারকে। এর মাঝে ছড়িয়ে পড়ে তিনি যোগ দিতে পারেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস কিংবা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে। যাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড।

খবর বেরিয়েছিল অনেক লোভনীয় অঙ্কে মায়ামিতে পুনর্মিলন হতে পারে মেসি–নেইমারের। যেখানে আগে থেকেই তাদের আরও কয়েকজন সতীর্থ খেলছেন। এ ছাড়া সান্তোসে ফিরে যাওয়া নিয়ে নিজেও ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার। যাকে মানুষ দুইয়ে দুইয়ে মিলিয়ে চারে পরিণত করে ফেলেন। এ নিয়ে ইএসপিএনকে নেইমার বলেন, ‘যা বলা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো পরিকল্পনাই করা হয়নি। এখনও আল হিলালের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে এবং আমি আশা করছি এখানে দুর্দান্ত একটা মৌসুম কাটাব।’

আরও পড়ুনঃ   নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

‘এটি সত্যি যে সান্তোস আমার প্রিয় দল এবং আমি একদিন সেখানে ফিরে যাওয়ার ইচ্ছাপোষণ করি। কিন্তু এখনও আমার কোনো পরিকল্পনা করা হয়নি। এখন আমার মূল মনোযোগ আল হিলালে’, আরও যোগ করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমার পুনর্বাসনের কাজও করছেন আল হিলালের ক্যাম্পে থেকে। সাম্প্রতি সময়ে ক্লাবটি শিরোপা জয়ের মঞ্চেও তাকে সতীর্থদের সঙ্গে মিলে উদযাপন করতে দেখা যায়। প্রথম মৌসুমের প্রায় পুরোটা মাঠের বাইরে কেটে গেলেও, পরের মৌসুমটা তিনি দলটির জার্সিতে রাঙাতে চান।

আরও পড়ুনঃ   গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

এর আগে জমকালো আয়োজনে নেইমারকে বরণ করে নেয় রিয়াদের ক্লাবটি। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাত্মক চোটে পড়েন তিনি। এরপর ছিটকে যান পুরো মৌসুম থেকেই। এমনকি আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। রোনালদোর দল আল নাসরকে হারিয়ে কয়েকদিন আগে সৌদি কিংস কাপের শিরোপা জেতে নেইমারের আল হিলাল। গ্যালারিতে বসেই ম্যাচটি উপভোগ করেন তিনি।

উল্লেখ্য, সান্তোসে প্রতিভা দেখিয়েই ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন নেইমার। এরপর তিনি যোগ দেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সেখানে মেসির সঙ্গে ভয়ঙ্কর আক্রমণ-জুটি তৈরি করেন। একপর্যায়ে লুইস সুয়ারেজ আসায়, এমএনএস-ত্রয়ী হয়ে ওঠে যেকোনো প্রতিপক্ষের জন্যই ঘুম হারামের নাম। পরে নেইমার দলবদলের বাজার তোলপাড় করে রেকর্ড গড়ে যোগ দেন পিএসজিতে। ২০২২ সালে সেখানে আবারও ব্রাজিলিয়ানের সঙ্গে জুটি বাধেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। গত গ্রীষ্মের ট্রান্সফারে নেইমার সৌদি এবং মেসি আমেরিকান সকারে যোগ দিয়ে তাতে ফের ইতি টানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST