৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মাদক মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মাদক মামলায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদরের পাথরঘাটা মহল্লার মোশারফ হোসেন (৫৭), যশোর সদরের রবীন্দ্রনাথ সড়ক এলাকার বাসিন্দা মো. জাহিদ হোসেন সুমন (৩১) এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার রিংকি বেগম (৩২)।

আরও পড়ুনঃ   বিপৎসীমা অতিক্রম করছে তিস্তার পানি

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ জুলাই দিবাগত রাত সোয়া ১টার দিকে র‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ফটকের সামনে একটি হলুদ রঙের পিকআপ তল্লাশি করে ১৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের এক হাজার ১২৪ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে আটক করে। ওই বছরের ১ আগস্ট র‌্যাবের ডিএডি মো. মোসলেমউদ্দিন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

আরও পড়ুনঃ   ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করতে সরকার কাজ করছে

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত পিপি সানোয়ার হোসেন বলেন, দেশে ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আমদানি ও খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ রায়ের ফলে মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা সতর্ক হবে এবং মাদকের আমদানি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST