২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে রাস্তার ওপর স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে রিনা (২৯) নামে ইপিজেড কারখানার এক নারী শ্রমিক খুন হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেড মোড়সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় স্বামী মিলন হোসেনকে (৩৬) আটক করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিনা খাতুন ঈশ্বরদী ইপিজেডে ‘রেনেসাঁসা বারিন্দ লিমিটেড’ নামে একটি কারখানার অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানান, রিনা খাতুনের একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় রিনা ছেলেকে নিয়ে আলাদা থাকা শুরু করেন। সম্প্রতি তিনি ঈশ্বরদী ইপিজেড মোড়ে বাঘইল ঠাকুরপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন। ইপিজেড কাছে হওয়ায় ভাড়া বাসা থেকেই রিনা খাতুন পায়ে হেঁটে কাজে যেতেন। এখানে মাঝেমধ্যে আসতেন স্বামী মিলন। তাঁদের মধ্যে এ সময় নানা বিষয় নিয়ে ঝগড়াও হতো।

আরও পড়ুনঃ   দেশের জন্য জীবন দিতে প্রস্তুত শিবগঞ্জ উপজেলার চৌকাবাসী

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, প্রতিদিনের মতো রিনা খাতুন রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাসা থেকে হেঁটে ইপিজেডে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে স্বামী মিলন তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে কোপাতে থাকেন। রিনা খাতুন মাটিতে লুটিয়ে পড়লে মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী দৌড়ে এসে তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে একটি চাকুসহ কিছু আলামত উদ্ধার করে। পরে তাঁকে ঈশ্বরদী থানায় পাঠায়।

আরও পড়ুনঃ   সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৬ মামলা

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাঁদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য ও দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। রিনা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST