২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েব

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংকের একটি শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হয়েছে। চট্টগ্রামের চকবাজার ইসলামী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

লকারে রাখা স্বর্ণের মালিক নগরীর চট্টেশ্বরী সড়কের গোয়াছি বাগান এলাকার বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা রোকেয়া আকতার বারী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই এসব স্বর্ণ সরিয়ে ফেলেছেন। লকার থেকে স্বর্ণ গায়েব হওয়ার পর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা পুলিশ রহস্যজনক কারণে তা নেয়নি। এখন এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

লকার থেকে গায়েব হওয়া ১৫০ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ৬০ ভরির ৪০ পিস হাতের চুড়ি (বড় সাইজ)। ২৫ ভরির গলা ও কানের চার জোড়া অলঙ্কার। ১০ ভরির একটি গলার চেইন। ২৮ ভরির সাতটি চেইন। ১৫ ভরির চারটি আংটি এবং ১১ ভরির ৩০ জোড়া কানের দুল।

আরও পড়ুনঃ   প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি

এ বিষয়ে রোকেয়া আকতার বারীর ছেলে রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন, ‘গত বুধবার দুপুর দেড়টার দিকে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকারে গচ্ছিত রাখা কিছু স্বর্ণালঙ্কার আনতে যান আমার মা। লকারের দায়িত্বে থাকা ব্যাংক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দেখেন লকারটি খোলা, সঙ্গে চাবি ঝুলছে। তখন স্বর্ণ গায়েব হওয়ার বিষয়টি জানতে পারেন। লকারে ১০-১১ ভরি স্বর্ণ রেখে বাকি ১৫০ ভরি সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাংকের কর্মকর্তাদের জানানো হয়।’

তিনি বলেন, ‘চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবরসহ পুলিশ সদস্যরা ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ওই দিন বিকালে চকবাজার থানায় জিডি করতে গেলে ওসি ব্যস্ত আছেন বলে তা গ্রহণ করেননি। এরই মধ্যে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তারা আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। আগামী সোমবার আদালতে মামলা করবো।’

রোকেয়া আকতার বলেন, ‌‘গত ১৬-১৭ বছর ধরে চকবাজারের ইসলামী ব্যাংকের একটি লকার ব্যবহার করছি। পাশাপাশি আমার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে এই ব্যাংকে। এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। গত বুধবার দুপুর দেড়টার দিকে কিছু স্বর্ণ লকার থেকে আনতে গিয়ে দেখি, স্বর্ণালঙ্কার গায়েব হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই এসব স্বর্ণ সরিয়ে ফেলেছেন বলে আমি ধারণা করছি।’

আরও পড়ুনঃ   এক ম্যাচেই ৫ গোল মাতেও মেসির

এ ব্যাপারে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার শফিকুল মওলাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এসএমএস পাঠিয়ে এ বিষয়ে জানতে চাইলেও গণমাধ্যমকে কোনো উত্তর দেননি।

চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর গণমাধ্যমকে বলেন, ‘ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার গায়েবের বিষয়টি গত ২৯ মে আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন স্বর্ণের মালিক। আমি ব্যাংকে গিয়ে খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যাংকের লোকজন কিংবা ভুক্তভোগী থানায় মামলা করতে আসেননি। এমনকি এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ দেননি তারা।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST