২৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় নিখোঁজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবীতে মানববন্ধন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বামীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ শাবানা খাতুনের সন্ধানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের মোড়ে নিঁখোঁজ শাবানার পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৃহবধূ শাবানা নিখোঁজের প্রায় ১৬ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান করতে পারেনি আইন শৃংখলা বাহিনী। নিখোঁজের পরপরই বাগমারা থানায় গিয়ে সাধারণ ডাইরিও করা হয়। দীর্ঘ সময় পার হলেও শাবানার কোন সন্ধান না পাওয়ায় পরিবার সহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জীবিত অথবা মৃত যে ভাবেই হোক শাবানার খোঁজ চায় তারা।

মানববন্ধনের মাধ্যমে জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসাদুল ইসলামের সঙ্গে প্রায় ১৫ বছর আগে একই গ্রামের আবু তাহেরের মেয়ে শাবানা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য সংসারে দুটি পুত্র সন্তানের জন্ম হয়। শাবানার স্বামী আসাদুল ইসলাম আকিজ কোম্পানিতে চাকরির সুবাদে ময়মনসিংহের ত্রিশালে থাকেন। গত ১০ মে শাবানার স্বামী আসাদুল ইসলাম বাড়িতে আসেন। ওই রাতে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডা বাধে। এরপর বিষয়টি নিয়ে উভয় পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে আসাদুলের বাড়িতে গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। পরের দিন সকালে শাবানাকে স্বামীর বাড়িতে আর খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   গাঙপাড়া খাল হতে যাচ্ছে দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র : বিভাগীয় কমিশনার

নিখোঁজ শাবানার পরিবার ও এলাকাবাসীর দাবী আসাদুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা শাবানাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। তারা আরো বলেন, বাড়ি থেকে ছেলের বউ নিখোঁজ হলেও কেন তারা নিশ্চুপ রয়েছে। এই নিশ্চুপের কোন না কোন রহস্য আছে। বিশেষ করে আসাদুলের বড় ভাই আলমগীর হোসেন পুলিশের সার্জেন্ট হওয়ার সুবাদে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রভাবিত করছে বলে দাবী এলাকাবাসীর। সে কারনে নিখোঁজ শাবানার সন্ধানে গুরুত্ব সহকারে কাজ করছেনা আইন শৃংখলা বাহিনী।

মানববন্ধনে নিখোঁজ শাবানার পিতা আবু তাহের প্রামানিক বলেন, আমার মেয়ে নিখোঁজ হয়নি। মেয়েকে তারা মেরে ফেলেছে। মেয়েকে যদি মেরে ফেলা হয়ে থাকে তাহলে তার লাশটা আমি চাই। বিয়ের পর থেকেই শাবানাকে জামাই আসাদুল ইসলাম সহ তার পরিবারের সদস্যরা নির্যাতন করে আসছে। সন্তানের কারনে শত নির্যাতন সহ্য করে সংসার করে আসছে। আমার মেয়ের কোন দোষ থাকলে আমাদেরকে জানাতে পারতো। কেন তাকে গুম করে রেখেছে।

আরও পড়ুনঃ   নতুন বাংলাদেশে নারী-পুরুষ সকলের সম-অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ : প্রধান উপদেষ্টা

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাফি, ইউপি সদস্য লুৎফর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু, সোহেল রানা, নিখোঁজ শাবানার বোন শামীমা খাতুন, শাবানার আপন চাচি ফাতেমা বেগম প্রমুখ। মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST