
স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপির রাজশাহীতে আগমন উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
আজ শুক্রবার রাজশাহী সার্কিট হাউজে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাসিক প্রশাসক । এ সময় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।
এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST