১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

পিন্টু আলী, চারঘাট : ‎রাজশাহীর চারঘাটে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সাইদ চাঁদ।

‎সোমবার দুপুরে চারঘাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাওয়ার্দ্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী ফিরোজ আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

‎পরে উপজেলা পরিষদ পুকুর, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী ক্যাডেট কলেজ, হলিদাগাছী আবাসন প্রকল্পসহ ৯টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

‎এ সময় এমপি আবু সাইদ চাঁদ বলেন, “মাছে-ভাতে বাঙালি, দেশকে মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলকে সচেতন হতে হবে।”এই কথা বলেন

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, “মাছ আমাদের আমিষের অন্যতম প্রধান উৎস। সরকারি জলাশয়গুলোতে পোনা অবমুক্ত করার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। পোনা অবমুক্ত করার পর যেন কেউ অবৈধ জাল দিয়ে মাছ শিকার না করে, সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।”

‎মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রতি বছরের মতো এবারও মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য রক্ষা হয়।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৪

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৬

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

১৭

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

১৯

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

২০

Design & Developed by: BD IT HOST