১৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অসিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা।

২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজের দুই ম্যাচের টেস্ট হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর অসিদের ডেরায় নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে জয় তুলে নেয় টাইগাররা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ‘পাকিস্তানের বোলিং লাইনআপ বিশ্বকাপের সেরা’

এর আগে এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছিল তারা। এছাড়া ভারত ১২ টেস্টে ও শ্রীলংকা ১৫তম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছিল।

তবে সব মিলিয়ে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জিতল বাংলাদেশ। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল ১৯১১ সাল।

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ইংলিশরা।

আরও পড়ুনঃ   “ঐক্য ও নৈতিকতাই সাংবাদিক সংগঠনের মূল শক্তি”-আলমগীর গনি

এই তালিকায় চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩১ সালে নিজেদের পঞ্চম টেস্টে জয় পেয়েছিল ক্যারিবিয়রা।

যুগ্মভাবে পঞ্চম স্থানে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সপ্তম টেস্টে পাকিস্তান এবং ১৯৮৫ সালে সপ্তম টেস্টে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

এরপর আছে ভারত। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি শ্রীলংকা ও জিম্বাবুয়ে। অসিদের মাটিতে লংকানরা ১৫ টেস্ট ও জিম্বাবুয়ে ২ টেস্ট খেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

১০

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

১১

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

১২

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১৬

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১৭

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১৮

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST