৯ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

বিদেশী জাল টাকা ও জাল টাকা তৈরী করার সরঞ্জাম।

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার বালুবাগান হতে বিপুল পরিমান বিদেশী জাল টাকাসহ ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) রাত ১০:৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ বালুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা বিল্ডিয়ের দ্বিতীয় তলার ইউনিটে পলাতক আসামী খান সাহেব (৪০) এর ভাড়া বাসার ভিতর হতে বিদেশী টাকা প্রস্তুতকারী আসামী মোঃ শামীম আলী (৩২), পিতা-সাইদুর রহমান, মাতা-হামফুল বেগম, সা-মন্দিখোর, ৫নং ওয়ার্ড, রসুলপুর ইউপি, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ও মোঃ তসিকুল ইসলাম (৩০), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ মতিয়ারা বেগম, সাং-মনাকষা চৌধুরীপাড়া, ২নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এ সময় বাসার ভিতরে তাদের হেফাজত হতে তেতাল্লিশ লক্ষ পঁয়চল্লিশ হাজার ছয়শত বিদেশী জাল টাকা ও জাল টাকা তৈরী করার সরঞ্জাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, পলাতক আসামী খান সাহেবের মদতে দীর্ঘ যাবত উক্ত ভাড়া বাসায় জাল টাকা তৈরী করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে মানবপাচার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST