১০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড় এ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড় এ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে দুই সপ্তাহব্যাপী এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে মশক নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হলো। এরআগে আমরা গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র‌্যালি করেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ   ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখি। ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ি পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসা ইত্যাদি স্থানে পানি জমতে দেবেন না, মশার প্রজননস্থল ধ্বংসে সকলে সচেতন থাকি। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।

উদ্বোধনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী নগরীতে প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে মোট ১৪দিন (২ সাইকেল) চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে। ১০ জুন হতে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ০৯, ১১, ১২, ১৩, ২২নং ওয়ার্ড এলাকায়, বৃহস্পতিবার ২০, ২১, ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ড এলাকায়, শুক্রবার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ড এলাকায়, শনিবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ড এলাকায়, রবিবার ০৬, ০৭, ০৮, ১০, ১৪ নং ওয়ার্ড এলাকায়, সোমবার ০১, ০২, ০৩, ০৪, ০৫ নং ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে মহানগরীর বিভিন্ন সরকারি, আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে ফগার স্প্রের বিশেষ অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুনঃ   ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST