৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৬ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কাটাখালী থানার চক কাপাসিয়া গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: মজনু আলী (৩৮); শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মো: আবু তাহেরের ছেলে মো: রতন আলী (৪৫); একই থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মো: মোকসেদ আলীর ছেলে মো: সাদরুল ইসলাম (৩৮); বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: সাইদ আলী (৩৮); একই থানার দক্ষিণ জামিরা গ্রামের মো: তেসান আলীর ছেলে মো: আল-আমিন (২২) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো: আ: রহমানের ছেলে মো: মেহেদী হাসান ওরফে হাসান (২৭)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ   শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৮ জুন) আনুমানিক সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকা থেকে মজনুকে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকা হতে রতন ও সাদরুলকে, রাত আনুমানিক ১১ টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকা থেকে সাইদকে, গত ৭ জুন রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে একই থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে আল-আমিনকে এবং গত ০৮ জুন দুপুর আনুমানিক ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে মেহেদীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   আগামীকাল সোমবার যশোরে আসছেন তারেক রহমান

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে ১টি করে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST