২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

মঙ্গলবার (২৬ মে) উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।

নওগাঁ প্রতিনিধি : ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৬ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে মান্দার আকাশ-বাতাস।

ছয় জনের যৌথ জানাজায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মঙ্গলবার (২৬ মে) যে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে, তারা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।

আরও পড়ুনঃ   ঢাকা ছেড়েছেন কাতারের আমির

জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, সোমবার (২৫ মে) রাতে অন্য ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম, পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

একই ইউনিয়নের ৯ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। স্বজন হারিয়ে নির্বাক-নিঃস্ব পরিবারগুলোর এখন একটাই কথা, তাদের কী হবে!

উল্লেখ্য, সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST