১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদারে এগিয়ে আসতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর আহবান

সংবাদ বিজ্ঞপ্তি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সমবায়ভিত্তিক দেশ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে সামগ্রিকভাবে উন্নত করতে হলে সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করতে হবে।

আজ শনিবার ( ১৮ মে) সকালে রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পান চাষি ও কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আগত পান চাষিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পান জিআই পন্য হিসাবে স্বীকৃতি পেয়েছে যেটা সরকারের অনেক বড় একটি অর্জন।
পান চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি বিষয়ে আব্দুল ওয়াদুদ বলেন, আপনারা সঠিকভাবে চাষ করেন, নায্য মূল্য পেতে যেসকল সমস্যা আছে তা নিয়ে প্রশাসন তথা সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে। আপনাদের নায্য মূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
এ সময় তিনি চাকুরির পেছনে না ছুটে উদোক্তা হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্তজেলা প্রশাসক মো: ময়নুল হাসান, বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পান চাষি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পান চাষিদের হাতে অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়।
এদিন দুর্গাপুরের ৪০ এবং মোহনপুর ও বাগমারা ১০ করে মোট ৬০ পান চাষিদের নিয়ে ৯ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST