৩০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন- গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের জন্য ভাতা প্রদা, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ   বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

রাসিক প্রশাসক বলেন, আমি গত ১৫ মার্চ দায়িত্ব নেয়ার পর থেকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং নগরবাসীর চাহিদা পূরণে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই।

তিনি আরো বলেন, দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ   ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

এরপর নগরীর শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST