৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী তানোর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক ভোজ, অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. হজরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব মো. সাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি মো. আহসান হাবিব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও একসময় শিক্ষকতা করেছি। শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকরা ধীরে ধীরে আদর্শ ও নৈতিকতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। যতদিন যাচ্ছে, সমাজে শিক্ষকদের নৈতিক অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ মর্যাদা ও সম্মান অটুট রাখতে হবে।

আরও পড়ুনঃ   হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন

তিনি আরও বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে আমরা একমত। এই যৌক্তিক দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করব। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। শেষে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব, তা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST