১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, উপস্থিত ছিলেন এমপি শফিকুল হক মিলন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে দারুশার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ছিলেন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্থানীয়দের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা দেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের অবদানেই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
জানাজায় আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সোহেল রানা, আব্দুস সালাম মাস্টার, সাবেক যুবদল নেতা মাজদার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST