১১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

বগুড়া প্রতিনিধি : বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

কারামুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিরো আলম তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। গত বুধবারই আমি জামিন পেয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আরও এক সপ্তাহ কারাগারে আটক রাখা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

হিরো আলম দাবি করেন, বগুড়ার আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করেন হিরো আলম। এ ঘটনায় গত বছরের ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়। তদন্তকারী সংস্থা প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এবার ১৫০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে হিরো আলম বলেন, ২০১৯ সালের তুলনায় বর্তমানে কারাগারের পরিবেশ ও কর্মকর্তাদের আচরণ অনেক ভালো। বিশেষ করে জেলের কর্মকর্তার ব্যবহারের প্রশংসা করেন তিনি। তবে কারাগারের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদিন ডাল ও সবজির পরিবর্তে খাবারে কিছু বৈচিত্র্য আনা প্রয়োজন।

এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় হবেই এবং এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST