৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পরে আফাজের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচ যাত্রী বাঘার দিকে আসছিলেন। পথে চণ্ডিপুর বাজারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিংচালিত একটি ভুটভুটির (ইঞ্জিনচালিত যান) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভুটভুটির চালক পালিয়ে যান।

এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক শরিফ হোসেন (৪২) ও যাত্রী বিধান মিস্ত্রি (৪৫)।

পরে আহতদের স্থানীয়রা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে রোকেয়া বেগম (৯০), তার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগমের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগম মারা যান।

আরও পড়ুনঃ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিহত রোকেয়া বেগমের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আন্দি সালামপুর এলাকায়। অটোরিকশাচালক শরিফ হোসেনের বাড়ি লালপুর উপজেলার ফতেপুর এলাকায় এবং বিধান মিস্ত্রির বাড়ি বাঘা উপজেলার বুধপাড়া গ্রামে।

দুর্ঘটনায় আহত হয়েছেন শাহাজান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ   গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। সিএনজি ও ভুটভুটি ঘটনাস্থলে পড়ে আছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক তিনজন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১০

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৪

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৫

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৬

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৭

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৮

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৯

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST