২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

সভার শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে শুভেচ্ছা জানানো হয়।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহী পুঠিয়া উপজেলায় রাজশাহীর দূর্গাপুর-পুঠিয়া আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুঠিয়া উপজেলা হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজা, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে : শিক্ষামন্ত্রী

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, পুঠিয়া উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি সকলকে একযোগে কাজ করে পুঠিয়াকে একটি উন্নত, আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১০

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১১

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১২

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৪

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৮

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৯

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

২০

Design & Developed by: BD IT HOST