২২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ-ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুনঃ   ভারত : দীপাবলি উপলক্ষ্যে ৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে, নানগরহারের নিউ সেন্টার নম্বর–১, নানগরহারের নিউ সেন্টার নম্বর–২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার, নানগরহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিস ইয়ার সেন্টার।

পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: এএফপি, এআরওয়াই নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST