২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত : দীপাবলি উপলক্ষ্যে ৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

অনলাইন ডেস্ক : ভারতে দীপাবলী ‍উৎসব উপলক্ষ্যে একটি কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন সেই কোম্পানির মালিক। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে ঘটেছে এ ঘটনা।

আলোচিত সেই কোম্পানিটির নাম মিটস হেলথকেয়ার। চণ্ডিগড়ের পঞ্চকুলা এলাকায় কোম্পানির সদর দপ্তর। মিটস হেলথকেয়ারের মালিক এম কে ভাটিয়া নিজেই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ীর পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিতি আছে তার। ওষুধ, মেডিকেল সামগ্রী ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পণ্য তৈরি করে মিটস হেলথকেয়ার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ১০ দাবিতে ৮ দিন ধরে অনশনে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা

কর্মীদের উপহার হিসেবে দেওয়া নতুন গাড়িগুলো সেগুলো ভারতীয় কোম্পানি টাটা’র তৈরি টাটা পুঞ্চ এসউভি মডেলের। লিঙ্কড ইন পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এবারই প্রথম নয়, এর আগেও ২০২৩ ও ’২৪ সালে দীপাবলির সময় কর্মীদের উপহার হিসেবে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।

তবে গত দু’বছর ১৫ জন করে কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন এম কে ভাটিয়া। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১ জন করা হয়েছে।

আরও পড়ুনঃ   হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রাম্প

গত দু’বছর কর্মীদের টাটা পুঞ্চ এসইউভি মডেলের গাড়িই প্রদান করা হয়েছিল। লিঙ্কড ইন পোস্টে তিনি জানিয়েছেন, কোম্পানির সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের এ উপহারের জন্য বাছাই করা হয়েছে।

লিঙ্কড ইন পোস্টে এম কে ভাটিয়া বলেছেন, “আমি তাদের কখনও কর্মী বা স্টাফ বলি না— তারা আমার এবং আমার পরিবারের জীবনে তারা এক একজন রকস্টার সেলিব্রেটির মতো। আমাদের জীবনকে তারা ব্লকবাস্টার করে তুলেছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এম কে ভাটিয়ার পোস্ট। হাজার হাজার নেটিজেনের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি।

সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST