১৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মরহুম বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে দৈনিক উপচার পরিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে দৈনিক উপচার পরিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সারাদেশের সকল প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভির ব্যুরো প্রধান শাহারিয়ার অন্তু, আরটিভি-র জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-র সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চবিতে ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ছিলেন সাহসী ও নীতিনিষ্ঠ সাংবাদিক। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার দায়িত্ব। বাবলু ভাই সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, যা নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

আরও পড়ুনঃ   দ্বি-দলীয় বলয় ভেঙে শপথে জামায়াত এমপি

বিশেষ অতিথিরা বলেন, বাবলুর সততা, সাহসিকতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। তাঁরা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় তাঁর আদর্শ অনুসরণ করা জরুরি।”

সভাপতির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “মরহুম বাবলু শুধু একজন সম্পাদক নন, তিনি ছিলেন সাংবাদিকদের অভিভাবকসুলভ নেতা। তাঁর রেখে যাওয়া আদর্শ ও নীতিকে ধারণ করেই দৈনিক উপচার এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST