৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

অনলাইন ডেস্ক : কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং সেই নির্বাচনে বড় বিজয় পেয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন জোট। গতকাল এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন।

আনুতিন চার্নভিরাকুলের রাজনৈতিক দলের নাম ভূমিজাই থাই পার্টি। থাইল্যান্ডের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৪৯২টি। কোনো দল কিংবা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে কমপক্ষে ২৪৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

রোববার জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন। সেই ঘোষণা থেকে নিশ্চিত হওয়া গেছে যে আনুতিনের রাজনৈতিক দল ভূমিজাই থাই পার্টি মোট ১৯৬টি আসনে বিজয়ী হয়েছে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১৬টি আসনে। বাকি ১৮০টি আসনে জয় পেয়েছে রক্ষণশীল পিউ থাই পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল।

আরও পড়ুনঃ   আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

অর্থাৎকোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন করতে হলে এখন জোট ছাড়া আর কোনো পথ নেই। তবে যেহেতু ভূমিজাই থাই পার্টি সবচেয়ে বেশি আসনে জিতেছে, তাই জোট সরকার গঠন হলে নিয়ম অনুযায়ী আনুতিনই প্রধানমন্ত্রীর পদে বসবেন।

৫৮ বছর বয়সী আনুতিন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর, সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতা হারানোর পর। নৈতিকতা লঙ্ঘনের দায়ে ২০২৫ সালের ২৯ আগস্ট পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

পায়েতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধামন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে এবং দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির নেত্রী। ২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন পায়েতংতার্ন। সে সময় তার বয়স ছিল ৩৮ বছর। শপথ গ্রহণের মাত্র এক বছর অতিক্রান্ত হওয়ার পরপরই ক্ষমতা হারান তিনি।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই অচল

থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল নয়। গত ২ বছরে তিন জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। তার ওপর আনুতিন চার্নভিরাকুলের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় গত ডিসেম্বর কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত হয়েছিল থাইল্যান্ডের। টানা কয়েকদিনের এ সংঘাতে উভয় দেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন হতাহতও হয়েছেন।

এসব চ্যালেঞ্জের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং তাতে বিজয়ী হয়েছেন আনুতিন চার্নভিরাকুল।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST