৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: ফজর আলী (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩ টায় নাটোর জেলার বাসিন্দা মোসা: হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় উঠেন। অটোরিকশা চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সিমলা পার্ক এলাকায় এসে সোনালি রংয়ের একটি ধাতব খন্ড দেখিয়ে এর বিনিময়ে কিছু টাকা দাবি করে। ফলে ভুক্তভোগী আতঙ্কিত হয়ে বিষয়টি সেখানে টহলরত ডিবি পুলিশের নজরে আনেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

ডিবি পুলিশ অটোরিকশার চালক ফজর আলীর দেহ তল্লাশি করলে “উপহার” লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে ছিল গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের ধাতব খণ্ড (প্রায় ১৭ গ্রাম) এবং “শ্রী জুয়েলার্স” লেখা প্যাডের একটি চিঠি। জিজ্ঞাসাবাদে ফজর আলী স্বীকার করেন, এটি আসল সোনা নয়। সে সুযোগ বুঝে ধাতব খণ্ড ও চিঠি রাস্তায় ফেলে দিত এবং পরে যাত্রীদের সামনে তুলে ধাতব খণ্ডকে স্বর্ণ বলে দাবি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করত, আর যাত্রীরা তা প্রকৃত স্বর্ণ মনে করে ক্রয় করত। পরবর্তীতে ডিবি পুলিশ এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   আর্থিক সহায়তা পেলেন ৩০ বেকার যুবক

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১০

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১১

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৩

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১৫

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৬

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৭

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৮

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

২০

Design & Developed by: BD IT HOST