২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যদি ইরান তাকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

ইরান গতকাল হুমকি দেয় যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এ হুমকি দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ   রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা।”

তিনি আরও বলেন, “আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না।”

ইরানি জেনারেলের হুমকির জেরে ট্রাম্প বলেছেন, “আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে, (যদি) কিছু হয়। তারা (মার্কিন সেনা) ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”

আরও পড়ুনঃ   পাকিস্তানের কাশ্মিরে হামলা করতে হবে না, এটা আমাদেরই: রাজনাথ সিং

গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পকে ওই সময় হত্যার হুমকি দেয় ইরান।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫০ সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

চা দোকানির সততায় দেড় লক্ষাধিক টাকা ফেরত পেলেন বৃদ্ধ

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

১০

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

১১

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

১২

ইরানকে সমর্থন জানাল চীন

১৩

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

১৪

যশোরে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি করতে বাইকারদের ভিড়

১৫

যশোর মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

১৬

যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবে

১৮

বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

১৯

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০

Design & Developed by: BD IT HOST