১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চট্টগ্রামকে ১২৫ রানে অলআউট করল রাজশাহী

অনলাইন ডেস্ক : আসর জুড়েই দারুণ পারফর্ম করছে চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডার। বেশির ভাগ ম্যাচেই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন তারা। তবে আজ রাজশাহীর বিপক্ষে ব্যর্থ নাঈম শেখ-মোহাম্মদ হারিসরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে ফেইল করেছে মিডল অর্ডারও। শেষদিকে আসিফ আলি একাই কিছুটা লড়াই করেছেন। তার ৩৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় হতে হবে : এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক

শুরুতেই ইনফর্ম নাইমকে হারায় চট্টগ্রাম। ডাক খেয়ে এই ওপেনার ফিরলে ভাঙে ১০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মোহাম্মদ হারিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে করেছেন ১৬ রান। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও একই পথে হেঁটেছেন। ১৩ বলে ১৯ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   বিকেএসপিসহ তিন বিষয়ে প্রাধান্য নতুন ক্রীড়া উপদেষ্টার

এরপর মাহফিজুল হাসান, হাসান নাওয়াজ ও শেখ মেহেদিরা দ্রুতই সাজঘরে ফেরেন। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে চট্টগ্রাম।

তবে ত্রাতা হয়ে আসেন আসিফ আলি। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে ঝড় তোলেন তিনি। ২৪ বলে ৪ ছক্কায় ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাতে লড়াইয়ের পুঁজি পায় দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১১

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

১২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

১৪

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৫

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

১৬

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST