৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শনিবার ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত

অনলাইন ডেস্ক : ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত। আগামী ১১ মে (শনিবার) সন্ধ্যায় পূর্বাচল, ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে, থাকছে স্পন্সর বুথ ও নানান কর্মসূচি। আরও থাকছে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এনগেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে রয়েছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশেষ কিছু আয়োজন থাকছে, যার পার্টনার হিসেবে থাকছে এশিয়ান পেইন্টস্‌, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার র এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রুপ এবং কডিক্সেল। কনসার্টের রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক্‌।

আরও পড়ুনঃ   সংসার ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার

এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।

আরও পড়ুনঃ   বিশ্বের অনেকেই চেনে শাকিব খানকে : তমা মির্জা

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

এই কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST